তিনেই সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে মারকারিস মাস্টার্সে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে তিন শট কম খেলেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনটি মোটেও ভালো কাটেনি গলফার সিদ্দিকুর রহমানের। কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। তবে দুই রাউন্ড মিলিয়ে খেলেছেন পারের চেয়ে এক শট কম। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে তিনি ছয়টি বার্ডি করলেও বগি করেছেন সাতটি। এর মধ্যে সাত নম্বর হোলে করেছেন ডাবল বগি। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষে উঠে এসেছেন ভারতের রশিদ খান। শীর্ষ স্থান থেকে দুইয়ে নেমে গেছেন মালয়েশিয়ার ডেনি চিয়া। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন তিনি।