তিরন্দাজদের ইরান-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার বালিতে হওয়া সর্বশেষ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে যুব অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ইমদাদুল হক (মিলন)। আগামীকাল থেকে ইরানের তেহরানে শুরু হতে যাওয়া ১৭তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপেও কি তিরন্দাজদের ও রকম কোনো চমক দেখবে বাংলাদেশ? সারা বছর অনুশীলনে ব্যস্ত থাকা তিরন্দাজরা অবশ্য আশাবাদী এবারও ভালো একটা ফল পাবে বাংলাদেশ। তেহরানের উদ্দেশে আজই ঢাকা ছাড়ছে গত আসরে অংশ নেওয়া ইমদাদুল হক, সজীব শেখ, মাথুই প্রু, বিউটি রায় ও নাজমিন খাতুন। দলে নতুন রামকৃষ্ণ সাহা ও রুমান সানা সুজন। এশিয়ান কংগ্রেসে অংশ নিতে ইরান যাচ্ছেন ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ। এবারের প্রতিযোগিতা থেকে এশিয়া অঞ্চলের সেরা দুই তিরন্দাজ সরাসরি সুযোগ পাবেন আগামী বছর লন্ডন অলিম্পিকে খেলার। ২৩ দেশের ২০৩ জন আর্চার অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। টুর্নামেন্ট শেষ হবে ২৪ অক্টোবর।