তিলকারত্নের ‘বোমার’ পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাশান তিলকারত্নের ‘ফিক্সিং’ বোমার বিস্ফোরণে আলোড়িত শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আগামীকাল এ নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন এসএলসির চেয়ারম্যান সোমচন্দ্র ডি সিলভা।গতকাল শ্রীলঙ্কা ব্রডকাস্টিং করপোরেশনের (এসবিসি) এক অনুষ্ঠানে এসএলসির চেয়ারম্যান এমন অভিযোগ শুধু ক্রিকেট নয়, দেশের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে বলে মন্তব্য করেছেন। ‘হাশান তিলকারত্নের অভিযোগ সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব আমরা’ বললেও অভিযোগ তদন্ত করে দেখা হবে কি না, সে ব্যাপারে কিছু বলেননি।গত পরশু ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিলকারত্নে অভিযোগ করেন, শ্রীলঙ্কান ক্রিকেট পরিমণ্ডলে ম্যাচ পাতানোর ঘটনা বেশ ভালোভাবেই খুঁটি গেড়ে বসেছে এবং এটা ঘটছে সেই ১৯৯২ সাল থেকেই।এর আগে শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে এই অভিযোগকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন। শ্রীলঙ্কান সাবেক অধিনায়কের অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ নেই দাবি করে আলুথগামাগে বলেছেন, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রসঙ্গত, ১৯৮৬ থেকে ২০০৪ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে খেলা তিলকারত্নে বর্তমান সরকারের বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত।আরেক সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে একসময়ের সতীর্থ হাশান তিলকারত্নেকে আহ্বান জানিয়েছেন প্রমাণ দেওয়ার জন্য, ‘লোকজন যা ইচ্ছা তাই বলতে পারে। তবে সেটি প্রমাণ করতে হবে।’ জয়াবর্ধনে আরও বলেছেন, ‘আমি মাত্রই খবরটা দেখলাম। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে সে কী বলে এবং কী (প্রমাণ) নিয়ে হাজির হয়। এর আগ পর্যন্ত কোনো মন্তব্য নয়।’ ওয়েবসাইট।