তুমি এলে বিষাদে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল পেয়েছেন, কিন্তু দল হেরে গেছে। ওয়েইন রুনিকে মাঠ ছাড়তে হলো একবুক বিষাদ নিয়ে l এএফপি
গোল পেয়েছেন, কিন্তু দল হেরে গেছে। ওয়েইন রুনিকে মাঠ ছাড়তে হলো একবুক বিষাদ নিয়ে l এএফপি

তিনটি বিশ্বকাপ, ৮ বছর, ১০ ম্যাচ, ৭৫৯ মিনিট, গোলে ২৯টি শট...অবশেষে ওয়েইন রুনি পেলেন বিশ্বকাপ গোলের স্বাদ! গোল পাওয়া নিয়ে এত আলোচনা বুঝি নিকট অতীতে আর হয়নি। রুনি কেন বিশ্বকাপে গোল পাচ্ছেন না, এই রহস্যের মীমাংসার খোঁজে ইংলিশদের ঘুমই হচ্ছিল না। বহু কাঙ্ক্ষিত সেই গোল এল পরশু, যে গোল উরুগুয়ের বিপক্ষে সমতায় ফিরিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু ১০ মিনিট পর লুইস সুয়ারেজের গোলে রুনির প্রাপ্তির আনন্দ মিলিয়ে গেল বিষণ্ন বাতাসে। তবে দলকে জেতাতে না পারলেও এই গোলে মাইকেল ওয়েনকে ছুঁয়েছেন রুনি, ৪০ গোল নিয়ে দুজনই এখন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তালিকার চারে। ৪৪ গোল নিয়ে তিন জিমি গ্রিভস, ৪৮ গোলে দুইয়ে গ্যারি লিনেকার আর ৪৯ গোল নিয়ে সবার ওপরে স্যার ববি চার্লটন।