তুরস্কে যাওয়া হচ্ছে না সিয়ামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ভিসা পাওয়া যাবে কি না, সেই সংশয় ছিল। শেষ পর্যন্ত মিলল না স্পনসরও। তাই বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না ইকরামুল হক (সিয়াম)। ১২-২৭ সেপ্টেম্বর তুরস্কের হাতাইয়ে হবে এ টুর্নামেন্ট। এর আগে বাংলাদেশের তুরস্ক দূতাবাস জানিয়েছিল, দাবা ফেডারেশনকে কালো তালিকায় ফেলেছে তুরস্ক। এ জন্য ভিসা দিতে আপত্তি ছিল তাদের। তবে এ সমস্যার সমাধান হয়তো শেষ পর্যন্ত হতো। কিন্তু জাতীয় জুনিয়র দাবার চ্যাম্পিয়ন হতাশ আসলে স্পনসর না পাওয়ায়, ‘তুরস্কে যেতে পারছি না বলে খুব খারাপ লাগছে। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেও স্পনসর জোগাড় করতে পারিনি।’