তুরস্কে ৩১ অ্যাথলেট নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোপিং আইন লঙ্ঘনের দায়ে ৩১ জন অ্যাথলেটকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে তুরস্কের অ্যাথলেটিকস ফেডারেশন ও অলিম্পিক কমিটি। গত সপ্তাহে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল, ডোপিংয়ের বিরুদ্ধে তুর্কিশ সরকার সক্রিয় পদক্ষেপ না নিলে দেশটির ২০২০ অলিম্পিক আয়োজনের প্রার্থিতাকে ক্ষতিগ্রস্ত করবে। ৩১ অ্যাথলেটকে নিষিদ্ধ করে আইএএএফকে একটা বার্তাই দিল তুরস্ক। এএফপি।