তুরিনোতে হার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমেও দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন ছিল না। অথচ পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর এখন ক্লাবই ছাড়তে হলো জো হার্টকে। ম্যানচেস্টার সিটি থেকে এবার এক বছরের জন্য ধারে খেলতে যাচ্ছেন ইতালির ক্লাব তুরিনোতে। এর মধ্যেই ইতালিতে চলে গেছেন, স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতাও হয়ে গেছে। একটা অন্য রকম রেকর্ডও হয়ে যাচ্ছে হার্টের। ১৯২৯ সালে সিরি ‘আ’ শুরু হওয়ার পর এই প্রথম কোনো ইংলিশ গোলরক্ষক খেলছেন সেখানে। রয়টার্স।