প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগ আর ডব্লুডব্লুই এর মধ্যে কি তুলনা হয়? সাবেক জার্মান গোলরক্ষক টিম ভিসে অবশ্য দুটিকেই এক পাল্লায় মাপছেন। কিন্তু রেসলিং তো আদতে কোনো খেলাই নয়, বড়জোর বিনোদনমূলক একটা অনুষ্ঠান। ভিসে কীভাবে দুটির মধ্যে তুলনা করলেন? কারণ আছে, তিনি যে নেমে পড়েছেন ডব্লুডব্লুইতে! ঘোষণাটা অনেক আগেই দিয়েছিলেন, সেটি নিয়ে লেখালেখিও হয়েছে বিস্তর। কাল ভিসের অভিষেকও হয়ে গেছে। জার্মানি ও ব্রেমেনের সাবেক এই গোলরক্ষক অভিষেকের আগে ছিলেন দারুণ রোমাঞ্চিত, ‘চ্যাম্পিয়নস লিগ তো চ্যাম্পিয়নস লিগই। আর ডব্লুডব্লুই হচ্ছে রেসলিংয়ের সবচেয়ে বড় আসর। আমার মনোযোগ পুরোপুরি এখানে।’ মজা করে বললেন, তাঁকে হয়তো রেসলিংয়ে ‘খল ভূমিকা’ নিতে হতে পারে। তবে সেটি নিয়ে খুব একটা আপত্তি নেই ভিসের। গোলডটকম।