তুষারচাপা পড়ল অ্যাটলেটিকোর স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির লেভারকুসেনে পরশুর তাপমাত্রা ছিল মাইনাসের নিচে। তুষার পড়েছে খুব। আর সেই তুষারে চাপা পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের ইউরোপা লিগের শিরোপা ধরে রাখার স্বপ্ন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির ক্লাব লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলের ড্রতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে স্প্যানিশ ক্লাবটি। শেষ বত্রিশে যেতে হলে জিততেই হবে—লেভারকুসেনের মাঠে পরশু এই সমীকরণ নিয়েই নেমেছিল অ্যাটলেটিকো। কিন্তু হেলমেসের ৬৯ মিনিটের গোলে স্বপ্নে ধাক্কা লাগে ডিয়েগো ফোরলান ও সার্জিও আগুয়েরোর দলের। ৭২ মিনিটে মেরিদার গোলে ম্যাচে ফিরলেও আর জেতা হয়নি অ্যাটলেটিকোর। ১-১ গোলে ড্র হয়েছে জুভেন্টাস-ম্যানচেস্টার সিটি ম্যাচটিও। জুভেন্টাসের গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়ার যেটুকু সম্ভাবনা ছিল, সেটুকুও শেষ হয়ে গেছে এতে। এএফপি।