তুষারের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদয় কৌলের বিপক্ষে কট অ্যান্ড বোল্ডের জোরালো আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন তুষার ইমরান। ক্ষোভ সামলাতে পারেননি, কৌলের সঙ্গে তো প্রায় লেগেই গিয়েছিল তাঁর! পরশু বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে ম্যাচের ওই ঘটনায় শাস্তি পেয়েছেন ব্রাদার্স অধিনায়ক। আচরণবিধি ভঙ্গের দায়ে লেভেল-২ পর্যায়ের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। করা হয়েছে ২০ হাজার টাকা জরিমানাও।