তুহিনের পাশে তরফদার-মামুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশির দশকে ঢাকা মোহামেডানে খেলেছেন। ছিলেন গোলরক্ষক। জীবনের গতিপথ পাল্টে আজ তিনি ক্যানসারের সঙ্গে লড়ছেন। আর এই লড়াইয়ে সাবেক ফুটবলার ইকরামুল বাশার তুহিনের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কাল তাঁর ছোট ভাই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের লালমাটিয়ার বাসায় গিয়েছিলেন তরফদার রুহুল আমিন। চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তুহিনের চিকিৎসার জন্য ৪ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া ২ লাখ টাকা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রিয়াজউদ্দিন আল মামুন।