তৃতীয় বিভাগ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কসাইটুলি সমাজকল্যাণ ২-০ গোলে হারিয়েছে মাতুয়াইল উদয়ন জুনিয়রকে। গোল করেছেন স্বপন ও ফারুক। রেইনবো স্পোর্টিং ক্লাব ২-২ গোলে ড্র করেছে মুসলিম ইনস্টিটিউটের সঙ্গে। রেইনবোর গোলদাতা সাজ্জাদ ও জয়। মুসলিমের গোলদাতা শফিকুল ও জামিল। গোলশূন্য ড্র বিকেএসপি ও নবাবপুর ক্রীড়াচক্রের ম্যাচটি।