তৃতীয় রাউন্ডে নাদাল-ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার
রজার ফেদেরার

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও ডেভিড ফেরার। মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। 
পুরুষদের বিভাগে দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল ৬-২, ৬-১, ৬-০ গেমে খুব সহজেই হারিয়েছেন ব্রাজিলীয় রোজারিও দাতরা দা সিলভাকে। ফেদেরার আর্জেন্টিনার কার্লোস বার্লোকের বিপক্ষে জিতেছেন ৬-৩, ৬-২, ৬-১ ব্যবধানে। ফেরার জিতেছেন তাঁর স্বদেশী রবার্টো বাতিস্তার বিপক্ষে, ৬-৩, ৬-৭, ৬-১, ৬-২ ব্যবধানে।
মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা ৬-৩, ৬-০, গেমে হারিয়েছেন রাশিয়ার গালিনা ভসকোবোয়েভাকে। আজারেঙ্কা ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন কানাডার আলেকসান্দ্রা ওয়েজনিয়াককে।
তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার ও সাবিনা লিসিচকি এবং সার্বিয়ার আনা ইভানোভিচ। সূত্র: রয়টার্স।