তৃতীয় রাউন্ডে সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড় থেমে গেছে উইম্বলডনে। উথালপাতাল একটি দিন কাটানোর পর আবার যেন স্বাভাবিক অল-ইংল্যান্ড ক্লাব। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। তৃতীয় রাউন্ডে সেরেনা খেলবেন জাপানের কিমিকো দাতে-ক্রমের বিপক্ষে। ৪২ বছর বয়সে তৃতীয় রাউন্ড, কাল রেকর্ড বই থেকে ভার্জিনিয়া ওয়েডকে সরিয়ে দিয়েছেন দাতে-ক্রম। ১৯৮৫ সালে ৩৯ বছর ৩৬২ দিন বয়সে তৃতীয় রাউন্ড খেলেছিলেন উইম্বলডন জেতা সর্বশেষ ব্রিটিশ ওয়েড। ১৭ বছর উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ওঠা দাতে-ক্রম হারিয়েছেন বয়সে ১৯ বছরের ছোট রোমানিয়ার আলেক্সান্দ্রা কাদান্তুকে।
এ ছাড়া কাল জিতেছেন লি না, টমাস বার্ডিচ, হুয়ান মার্টিন ডেল পোত্রো ও বার্নার্ড টমিকরা। এএফপি।