তৃতীয় সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইফুন ফিটোর প্রভাবে ঘণ্টায় ৭৫ থেকে ৯০ কিলোমিটার গতিতে বইছে ঝোড়ো হাওয়া। এই বিরূপ আবহাওয়ার মধ্যেই কাল শেষ হলো মারকারিস তাইওয়ান মাস্টার্স। আর তাতে আগের দিনের অবস্থান ধরে রেখে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর। বাংলাদেশের গলফার সব মিলিয়ে পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন। পারের চেয়ে ৩ শট কম খেলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।