তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬ বছর পর বিশ্বকাপে আবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে ব্রাজিলকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটা চতুর্থ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এর আগে ১৯৩৮, ১৯৭৪ ও ১৯৭৮ সালে স্থাননির্ধারণী ম্যাচ খেলে দুবার (’৩৮ ও ’৭৮) তৃতীয় হয়েছে ব্রাজিল। বিশ্বকাপে সবচেয়ে বেশি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে সবচেয়ে বেশি তৃতীয় হয়েছে জার্মানি। জার্মানরা পাঁচবার স্থাননির্ধারণী ম্যাচ খেলে চারবার তৃতীয় হয়েছে। বিশ্বকাপে দুবার করে তৃতীয় হয়েছে ব্রাজিল, ফ্রান্স, সুইডেন ও পোল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবচেয়ে বেশি হেরেছে উরুগুয়ে। দুবারে বিশ্ব চ্যাম্পিয়নরা তিনবার স্থান নির্ধারণী ম্যাচ খেলে হেরেছে তিনবারই।