তৃতীয় ওয়ানডেতে থাকছেন না বলিঙ্গার, হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে এসে প্রথম টেস্ট খেলার পরই পেটের সমস্যার কারণে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে ডগ বলিঙ্গারকে। ২৪ অক্টোবর ভারত সফরের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও অংশ নিতে পারবেন না বুঝতে পেরে আগেভাগেই দেশে ফিরে যাচ্ছেন এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার। বলিঙ্গারের সঙ্গী হয়েছেন মাইক হাসিও। তবে কোনো ইনজুরির কারণে নয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য দেশে ফিরে যাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।অস্ট্রেলিয়ার ফিজিও কেভিন সিমস ক্রিকইনফোকে বলেছেন, ‘বলিঙ্গারের পেটে কিছু সমস্যা হচ্ছে, তবে সেটা তেমন গুরুতর নয়। কিন্তু গোয়ায় তৃতীয় ওয়ানডেতে অংশ নেওয়ার মতো অবস্থা তাঁর নেই। যে কারণে তাঁর ভালোর জন্যই আমরা তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’অন্যদিকে আর কিছুদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও অ্যাসেজের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য হাসিকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি।