তৃতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়লো ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এন্ড্রু স্ট্রাউসের অনবদ্য ১৫৪ রানের সুবাদে এজবাস্টনে অনুষ্ঠানরত তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ৩৪৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। খেলার প্রথম ওভারের তৃতীয় বলেই অবশ্য মাশরাফি ক্রেইগ কিসওয়েটারকে বোল্ড করে দারুণ একটা সূচনা এনে দেন বাংলাদেশকে। কিন্তু টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়ক মাশরাফিকে কার্যকর সহায়তা দিতে পারেননি বাংলাদেশের বাকি বোলাররা। দ্বিতীয় উইকেটে স্ট্রাউস ও ট্রট ২৫০ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছ থেকে নিয়ে নেন। স্ট্রাউস ১৪০ বলে ১৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে গড়ে তোলেন দেড় শতাধিক রানের এই সংগ্রহ। ট্রট করেন ১১০ রান। শেষ পাঁচ ওভারে রবি বোপারা বেপরোয়াভাবে মাত্র ১৬ বলে ৪৫ রান সংগ্রহ করলে ইংল্যান্ডের ইনিংস গিয়ে থামে ৩৪৭ রানে। মাঝখানে অবশ্য খুব দ্রুতই কয়েকটি উইকেট ফেলে দিয়ে বাংলাদেশের বোলাররা ইংল্যান্ডের রান সংগ্রহের ধারাকে কিছুটা উল্টো পথেই নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের পক্ষে মাশরাফি আজ দারুণ বল করেছেন। তিনি ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন তিনটি উইকেট। রুবেল ও শফিউল প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়েছেন। আজ সাকিব, রাজ্জাকরা ছিলেন বল হাতে একেবারেই ব্যর্থ।