তৃতীয় জয় আবাহনীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনী ছাড়া বড় কোনো দল খেলছে না বিজয় দিবস হকিতে। তবে জাতীয় দলের মোড়কে খেলা দলটির পারফরম্যান্সও যেন একই সমান্তরালে। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ঢুকিয়েছে ১৮টি গোল। আকাশি-নীলরা কাল টানা তৃতীয় জয় তুলে নিল বিমানবাহিনীকে ৫-২ গোলে হারিয়ে। এই আবাহনী যদি ফাইনালে না উঠতে পারে, সেটি হবে একটা বড় দুর্ঘটনা।আবাহনীর গোলগুলো করেছেন হাসান যুবায়ের, ইকবাল নাদির, মামুনুর রহমান ও পুষ্কর খীসা। বিমানবাহিনীর হয়ে গোল করেছেন শামসুল আলম ও জাহিদ। দিনের অন্য ম্যাচে নৌবাহিনী ৪-০ গোলে হারিয়েছে পুলিশকে। এটি টুর্নামেন্টে তাদের প্রথম জয়। গোল করেছেন নৌবাহিনীর শুভ, রব্বানি, বাচ্চু ও তূর্য। নৌবাহিনী জিতলেও কাল সেনাবাহিনীর কাছে ২-১ গোলে হেরে গেছে বিকেএসপি। তিন ম্যাচে এটি তাদের প্রথম হার। সেনাবাহিনীর রোকনুজ্জামান ২টি গোল করেন, বিকেএসপির একমাত্র গোলটি সালমান সাদিকের।