তৃতীয় টেস্টে থাকছেন না ড্যারেল হারপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে কঠোর সমালোচনার মুখোমুখি হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হারপার। আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি। আগামী ৬ জুলাই ডোমিনিকায় শুরু হতে যাওয়া এই টেস্টে তাঁর জায়গায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবর্গ।তবে হারপারের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ডসন। ভারতীয় ক্রিকেটারদের সমালোচনাগুলোকেও অন্যায্য বলে অভিহিত করেছেন তিনি। বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটারদের কিছু অন্যায্য সমালোচনার পর ড্যারেল আমাদের জানিয়েছেন যে তৃতীয় টেস্টে তিনি আর আম্পায়ারের দায়িত্ব পালন করতে চান না। কিন্তু বাস্তবে ভারতের সঙ্গে খেলাগুলোতে তাঁর পরিসংখ্যান খুবই ভালো। তাঁর সিদ্ধান্তের ৯৬ শতাংশই সঠিক, যা অন্য যেকোনো আম্পায়ারের তুলনায় বেশি। তাঁর ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল। তিনি বেশ ভালোমতোই এই সিরিজটা শেষ করতে পারতেন। তাঁর এই সিদ্ধান্তে আমরা খুবই দুঃখিত।’ পিটিআই।