তৃতীয় টেস্টে হরভজন নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে দলে থাকছেন না হরভজন সিং। হরভজন পেটের মাংশপেশীর ইনজুরিতে আক্রান্ত। জানা গেছে, এই অসুস্থতা কাটিয়ে উঠতে হরভজনের লাগতে পারে ১০-১২ দিন। এই সমস্যার কারণেই দ্বিতীয় টেস্টে তিনি মাত্র ১৩.৪ ওভার বল করেন।এদিকে, এই ইনজুরির কারণে হরভজনের বাকি সিরিজে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়েছে। হরভজনের জায়গা নেবেন অমিত মিশ্র। পিটিআই।