প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম টেস্টের আজ তৃতীয়দিনের খেলাও বাতিল হয়ে গেল। কারণ, মাঠের অবস্থা গতকালকের চেয়েও খারাপ। গতরাত ও আজ সকালের ভারী বৃষ্টি পুরো টেস্ট ম্যাচকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা আজকের খেলারও অপমৃত্যু ঘোষণা করেছেন। শুক্রবার ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মুশফিকুর রহিমের অপরাজিত ৬৮, তামিম ইকবালের ৫২, রকিবুল হাসানের ৪১ ও সাকিব আল হাসানের ৪০ রানের সুবাদে বাংলাদেশ ৯১ ওভারে ৪ উইকেটে ২৫৫ রান করে প্রথম দিন শেষ করে। উইন্ডিজের পক্ষে মারলন স্যামুলেস ৬৭ রানে ২ উইকেট দখল করেছেন।