তৃতীয় ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সিবি সিরিজ জিততে হলে ইতিহাসের উল্টো স্রোতে সাঁতরাতে হবে শ্রীলঙ্কাকে। ১৯৯০ সালের পর চতুর্থবারের মতো শিরোপার নিষ্পত্তির জন্য তৃতীয় ফাইনাল লাগছে অস্ট্রেলিয়ান ত্রিদেশীয় সিরিজে। আগের তিনটি তৃতীয় ফাইনালে জয়ী দল কিন্তু অস্ট্রেলিয়াই। ওই তিনবারই প্রথম ফাইনালে হেরেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৯৯৪ ও ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ জিতেও শেষ পর্যন্ত রানার্সআপ। ২০০৬ সালে শ্রীলঙ্কাকে বরণ করতে হয় এই ভাগ্য। আজ কি এর শোধ তুলবে লঙ্কানরা? শ্রীলঙ্কা জিতে গেলে সেটা হবে পিছিয়ে পড়ে ফিরে আসার সপ্তম উদাহরণ। ১৯৮১ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম উদাহরণটি গড়ে অস্ট্রেলিয়া। এরপর ১৯৮৫ ও ১৯৮৯ সালে স্বাগতিকেরাই শিকার এই দুভার্গ্যের। দুবারই শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। পরের তিনবারের কথা আগেই বলা হয়েছে।