তৃতীয় বিভাগ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু হচ্ছে তৃতীয় বিভাগ ফুটবল লিগ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মাতুয়াইল উদয়ন সংসদ ও নাসরিন স্পোর্টস একাডেমি। দুই গ্রুপে খেলবে ২০টি দল। এরপর সুপার লিগে খেলবে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকা ১০টি দল। লিগ শেষে ৩টি দল দ্বিতীয় বিভাগে উঠবে, পাইওনিয়ারে নেমে যাবে ২টি। প্রতিটি দলকে অংশগ্রহণ বাবদ বাফুফে দেবে ৫০ হাজার টাকা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সুপার সাইন কেব্লস।