তৃতীয় বিভাগে রেঞ্জার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু শিরোপাই যদি শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতো, স্কটল্যান্ডের গ্লাসগো রেঞ্জার্সই হতো বিশ্বের সেরা ক্লাব। ৫৪ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে দলটি, যা বিশ্ব রেকর্ড। সেই রেঞ্জার্সকেই আগামী মৌসুমে খেলতে হবে স্কটল্যান্ডে চতুর্থ সারির লিগে। আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে হাবুডুবু খাওয়া ক্লাবটিকে তৃতীয় বিভাগে নামিয়ে দিয়েছে স্কটিশ লিগ কমিটি। গত সপ্তাহেই প্রিমিয়ার লিগ থেকে বের করে দেওয়া হয় ক্লাবটিকে। তখন তারা মনে করেছিল, প্রথম বিভাগে খেলতে হবে। কিন্তু স্কটিশ ফুটবল লিগ কমিটির সিদ্ধান্তে নেমে যেতে হলো তৃতীয় বিভাগে। রয়টার্স।