তৃতীয় ম্যাচ পণ্ড, সিরিজ ভারতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে প্রথম ম্যাচ মাঠে গড়ানো যায়নি। বৃষ্টিতে ভেসে গেছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও। প্রথম ম্যাচের মতো একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল ভারত। ওই জয়ের সুবাদে ওয়ানডে সিরিজ ঘরে উঠেছে স্বাগতিকদের।টেস্ট সিরিজের ফলাফল ২-০, আর ওয়ানডে সিরিজের ১-০। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় পুরো ভারত সফরে জয়ের মুখ দেখা হলো না অসিদের। ১৯৭৯-৮০ মৌসুমের পর প্রথমবারের মতো কোনো ম্যাচে জয় না পেয়ে ভারত সফর শেষ হয়েছে অস্ট্রেলিয়ার।—ক্রিকইনফো