প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় রাউন্ড শেষে ২৯ নম্বরে ছিলেন মোহাম্মদ নাজিম। বাংলাদেশের সেই গলফার কাল এক লাফে উঠে এলেন ১০ নম্বরে। কাল পারের চেয়ে ৫ শট কম খেলেছেন তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৩ শট কম খেলা নাজিম। বাংলাদেশের গলফারদের মধ্যে তিনিই আছেন সবার ওপরে। কাল ছয় ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত হোসেন। কুর্মিটোলা গলফ ক্লাবে চলমান পিজিটিআই ট্যুরের টুর্নামেন্টে শীর্ষে আছেন উদয়ন মানি। সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন ভারতীয় গলফার।