তৃতীয় রাউন্ডে ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনায়াসেই ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন রজার ফেদেরার। ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকা ৬-৩, ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের ম্যাক্সিম টিসেইরাকে। পরবর্তী রাউন্ডে ফেদেরারের খেলা ২৯তম বাছাই সার্বিয়ান ইয়াঙ্কো টিপসার্ভিচের সঙ্গে। কাল পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে জিতেছেন ডেল পোত্রো, ডেভিড ফেরার, গায়েল মনফিলসও।তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিও। তিনি হারিয়েছেন প্রায় কাছাকাছি নামের কানাডার আলেক্সান্দ্রা ওজনিয়াককে। এখনো কোনো গ্র্যান্ড স্লাম না জেতা ডেনিশ তারকা জিতেছেন ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে। কাল আরও জিতেছেন স্টোসুর, জাঙ্কোভিচ, কুজনেতসোভা ও জুলিয়া জর্জেস। ওয়েবসাইট।