তৃতীয় রাউন্ডে বাংলাদেশের প্রীতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালক এককের প্রথম রাউন্ডে জিতে পরশু বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন রুবেল হোসেন ও ফারুক হোসেন। কিন্তু রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠানরত আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) জুনিয়র চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন তাঁরা। কাল রুবেলকে ৬-৪, ৫-৬, ৬-৩ গেমে হারিয়েছেন সিঙ্গাপুরের জাস্টিন ওসেন। আর ফারুক ২-৬, ৬-২, ৬-১ গেমে হেরেছেন মালয়েশিয়ার জিয়ান ক্যাং তাকেশির কাছে।
বালক এককে হতাশার দিনে বালিকা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের আফরানা ইসলাম প্রীতি। তিনি ভারতের গৌরী আগারওয়ালকে হারিয়েছেন ৭-৫, ৭-৫ গেমে। ভারতের মুসকান রঞ্জনকে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন প্রতিযোগিতার শীর্ষবাছাই যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন লাফ্রান্স পারডিউ।