তৃতীয় রাউন্ডে রোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপেনহেগেনে অনুষ্ঠানরত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের রোমান সানা। রোমান কাল দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার পোপেপভিচ লুকাকে হারিয়েছেন ৬-২ সেটে। আজ প্রি-কোয়ার্টারে খেলবেন রোমান। তবে বাছাইয়ের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন শ্যামলী রায় ও সুস্মিতা বণিক।