তৃতীয় সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে অনেক গুঞ্জন রটেছিল, সন্দিহান ছিলেন অনেকেই—দক্ষিণ আফ্রিকার মতো দেশে বিশ্বকাপের আসর কতটা জমবে! তবে ফিফার হিসাবে নেহাত মন্দ যাচ্ছে না এবারের আসর—অন্তত দর্শকসংখ্যার দিক থেকে। হিসাব করে দেখা গেছে, গতকালের হল্যান্ড-উরুগুয়ের সেমিফাইনাল পর্যন্ত ৬১টি ম্যাচে প্রায় ২৯ লাখ ৯৭ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছে। প্রতি ম্যাচে গড় দর্শক ৪৯ হাজার ১৪৩। কালই দর্শকসংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা। ফলে এটা হবে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দর্শক। এর আগে যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপে ৩৫ লাখ ৯০ হাজার দর্শক মাঠে এসেছিল। আর জার্মানিতে বসা গত বিশ্বকাপের আসরে এসেছিল ৩৩ লাখ ৬০ হাজার দর্শক। রয়টার্স।