তৃতীয় স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও পারল না উরুগুয়ে। বিশ্বকাপের পর কনফেডারেশনস কাপেও চতুর্থ হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। এই ম্যাচে হারের আগেই উরুগুয়ের দখলে ছিল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। কালকের ম্যাচটিসহ বিশ্বকাপ (৩টি) ও কনফেডারেশনস কাপ মিলিয়ে পাঁচটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে উরুগুয়ে। ফুটবলের বিশ্ব আসরে স্থান নির্ধারণী ম্যাচে আর কোনো দল দুটির বেশি ম্যাচ হারেনি। বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নদের ঠিক উল্টো মেরুতে অবস্থান জার্মানির। তিনবারের বিশ্বজয়ীরা ছয়বার স্থান নির্ধারণী ম্যাচ খেলে পাঁচবারই তৃতীয় হয়েছে। একবার কনফেডারেশনস কাপে ও চারবার বিশ্বকাপে তৃতীয় জার্মানরা।