তৃতীয় স্থানে জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে তৃতীয় স্থানে বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লা। ভারতের নয়ডা গলফ কোর্সে কাল পারের চেয়ে তিন শট কম খেলেছেন তিনি। এই টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই বাংলাদেশি গলফার শাখাওয়াত হোসেন সোহেল ও রেজাউল করিমও এগিয়েছেন। সোহেল ও রেজাউল আগের দিন যৌথভাবে ৫১তম স্থান থেকে উঠে এসেছেন যৌথভাবে ২৪তম ও ৩৭তম স্থানে। কাল পারের সমান শট খেলেছেন সোহেল, রেজাউল অবশ্য পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন। ২৫ লাখ রুপির প্রাইজমানির টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষে শ্রীলঙ্কার এন থাঙ্গারাজা ও ভারতের রঞ্জিত সিং।