তৃতীয় স্থানে রহমতগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ! কমলাপুর স্টেডিয়ামে কাল চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ২-১ জয়ে ৮ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট হলো ১৬। শীর্ষে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৯, আবাহনীর ১৭। এক পয়েন্ট কম নিয়ে রহমতগঞ্জের পেছনে শেখ জামাল ও শেখ রাসেল। কাল রহমতগঞ্জের দুটি গোলই করেছেন উগান্ডান স্ট্রাইকার ইদ্রিস কাসুরি। ২-০ হওয়ার পর সফরকারী দলের হয়ে ব্যবধান কমান লাইবেরিয়ান খেলোয়াড় ক্লাউস ব্ল্যামো। আজ থেকে লিগ স্থগিত থাকছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।