তৃতীয় হলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে সাত লাখ ডলার পুরস্কারমূল্যের ইন্দোনেশিয়ান মাস্টার্স গলফে তৃতীয় হলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে চার নম্বরে থাকা সিদ্দিকুর গতকাল শেষ দিনে পারের চেয়ে ৪ শট কম খেলে চলে আসেন শীর্ষ তিনে। কোরিয়ার পার্ক হিউয়িন-বিন, থাইলান্ডের থিটিফুন চুয়াইপ্রাকং ও অস্ট্রেলিয়ার মার্কাস বোথের সঙ্গে যৌথভাবে তৃতীয় হওয়া সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা। মোট ২৭৫ শট (৬৬-৭২-৬৯-৬৮) খেলে পারের থেকে ১৩ শট কম খেলেছেন গত সপ্তাহে মালয়েশিয়ান ওপেনে অষ্টম হওয়া সিদ্দিকুর। ইন্দোনেশিয়ান ওপেন জিতে নিজের ৩৮তম জন্মদিনটা দারুণভাবে উদ্যাপন করলেন ইংল্যান্ডের লি ওয়েস্টউড। আনন্দটা তাঁর দ্বিগুণ হয়ে উঠবে, যদি যুক্তরাষ্ট্রে চলমান হেরিটেজ টুর্নামেন্টে ওয়েস্টউডের স্বদেশি লুক ডোনাল্ড হেরে যান। ডোনাল্ড হেরে গেলেই বিশ্ব গলফ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা আবারও ফিরে পাবেন প্রায় ৮৭ লাখ টাকা জেতা এই ইংলিশ। রানার্সআপ থাইল্যান্ডের থংচাই জেইডির চেয়ে ৩ শট কম খেলেছেন ওয়েস্টউড। ওয়েবসাইট।