তৃতীয় হলো মালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘানাকে ২-০ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসে তৃতীয় হয়েছে মালি। পরশু ইকুয়েটরিয়াল গিনির মালাবোতে শেইক ডায়াবেটের দুই অর্ধের দুই গোলেই জেতে ‘মালিয়ান ইগল’রা। তিন গোল নিয়ে ফরাসি ক্লাব বোর্দোর এই স্ট্রাইকার এখন আরও ছয়জনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। চারবারের চেষ্টায় এই প্রথম তৃতীয় হলেও এটাই মালির সেরা ফল নয়। ১৯৭২ সালে রানার্সআপ হয়েছিল দলটি। এএফপি।