তৃপ্তি নিয়েই বিদায় ওয়াকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস। কোচ হিসেবে তাঁর শেষ দায়িত্ব ছিল দলকে জিম্বাবুয়ে সফরে সাফল্যের মুখ দেখানো। সেই দায়িত্বে সফলই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ফাস্ট বোলার। ‘শেষ ভালো’টা সুন্দর করে করার পর তিনি যে এই মুহূর্তে ‘তৃপ্ত’, সেটা অকপটেই সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন ওয়াকার।গত বছরের মার্চ মাসে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াকার ইউনুস। কোচ হিসেবে তাঁর দায়িত্বের সময়টা ছিল নানা বিতর্ক আর কেলেঙ্কারিতে ঠাসা। বিতর্ক তাঁর চাকরিকে কলুষিত করলেও ব্যাপারটি তাঁর হাতে ছিল না, সেটা বলাই বাহুল্য। এর পরও বিপর্যস্ত-বিধ্বস্ত দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে নেওয়ার সিংহভাগ কৃতিত্ব তিনি দাবি করতেই পারেন। দাবি করতে পারেন, দায়িত্ব পালনকালে দলকে নতুন কয়েকজন প্রতিভা উপহার দেওয়ার কৃতিত্বও।‘আমি পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালনের সময়কালটা নিয়ে গর্বিত ও তৃপ্ত। এই সময়ে আমি অনেক কিছুই শিখেছি।’ দায়িত্ব ছেড়ে এমন কথাই বললেন ওয়াকার।ওয়াকার বলেন, ‘পাকিস্তান দল প্রমাণ করেছে, ক্রিকেটের তিন ফরম্যাটেই তারা ভালো পারফর্ম করতে পারে।’দায়িত্ব ছেড়ে দিয়েছেন ওয়াকার। এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন লিভার চিকিত্সার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার। বেশ কিছুদিন ধরেই লিভার সমস্যায় ভুগছেন তিনি।পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হকও সদ্যবিদায়ী কোচ ওয়াকার ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, ‘ওয়াকার ভাইয়ের সময়ে পাকিস্তান দল যথেষ্ট উন্নতি করেছে। এবার আমাদের তাঁর অবদান ধরে রাখার পালা।’ ওয়েবসাইট।