তেভেজ-নাটকের এ যেন এক নতুন আখ্যান! ওয়েবসাইট।শ্যুটিংয়ে আবারও হতাশার দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ ও মহিলা—দুই বিভাগেই হতাশা উপহার দিয়েছেন বাংলাদেশের শ্যুটাররা। আগামী জুনের লন্ডন অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ এবার হাতছাড়া হলো ৫০ মিটার রাইফেল প্রোনেও। ৩ পয়েন্টের জন্য সুযোগটা নিতে পারেননি তৌফিক শাহরিয়ার (চন্দন)। কাতারের দোহায় অনুষ্ঠানরত এশিয়ান শ্যুটিংয়ে কাল তৌফিক পেয়েছেন ৫৯০ পয়েন্ট। ৫০ জনের মধ্যে দশম হয়েছেন তৌফিক। ৫৭৪ পেয়ে ৪৬তম হয়েছেন রমজান আলী। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলেও হতাশ করেছেন বাংলাদেশের আরমিন আশা। ৩৬১ পয়েন্ট নিয়ে ৫০ জনের মধ্যে হয়েছেন ৪৩তম।