তেভেজ-বাতিস্তা ‘লড়াই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকার জন্য সার্জিও বাতিস্তা ২২ সদস্যের চূড়ান্ত দল দেবেন ৮ জুন। কিন্তু আভাসে-ইঙ্গিতে আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর দলে কার্লোস তেভেজের হয়তো জায়গা হবে না। ব্যক্তিগত দ্বন্দ্বকে চায়ের টেবিলে এনে সমালোচনার ঝড় উঠতে পারে—এটা বুঝতে পেরেই কিনা, আর্জেন্টিনা কোচ জানিয়ে দেন তেভেজের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই।কিন্তু তাতে সমালোচনা বন্ধ থাকে? আর্জেন্টিনার কোচের ওই ইঙ্গিতের পর জল গড়িয়েছে অনেক দূর। দেশে বইছে সমালোচনার ঝড়। অন্য অনেকের সঙ্গে এই সমালোচনায় যোগ দিয়েছেন বাতিস্তা-তেভেজের দ্বন্দ্বের কারণ স্বয়ং ডিয়েগো ম্যারাডোনাও। উত্তেজনায় অন্য মাত্রা দিয়েছেন তেভেজ নিজেও।তাই দিন দুয়েকের ব্যবধানে আবারও নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হলো বাতিস্তাকে। এবারও আর্জেন্টিনার কোচের একই দাবি, ‘নিঃসন্দেহে কার্লোসের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই।’ ম্যারাডোনাকে বাদ দিয়ে বাতিস্তাকে কোচ করার সময় প্রকাশ্যে ম্যারাডোনার পক্ষে কথা বলেছিলেন তেভেজ। সেই থেকেই বাতিস্তার অধীনে অনেকগুলো প্রীতি ম্যাচেই দলে জায়গা হয়নি তাঁর।দ্বন্দ্ব যে আসলেই নেই, সেটা আর্জেন্টিনার কোচ নিশ্চিত করতে চাইলেন এই বলে, ‘সমস্যা যদি থাকতই, তাহলে আমি বলে দিতাম, তেভেজ চিরদিনের জন্য বাদ।’তবে দলে জায়গা এবং তেভেজ প্রসঙ্গে আগের অবস্থানেই বাতিস্তা। ইঙ্গিতটা প্রথম যেদিন দিয়েছেন বাতিস্তা, সেদিনই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে দুই গোল করেন তেভেজ। ছুঁয়ে ফেলেন লিগের সর্বোচ্চ গোলদাতা দিমিতার বারবেতভকে। ম্যান সিটিকে এফএ কাপ জিতিয়েছেন, সঙ্গে বারবেতভের সমান সর্বোচ্চ ২১ গোল—তেভেজের দুর্দান্ত ফর্মে থাকার সাক্ষ্যই এটা। কিন্তু আর্জেন্টিনার কোচের কাছে এর আলাদা কোনো মূল্য নেই!তেভেজকে দলে নিয়ে সম্পর্কে বাতিস্তার কথা ‘কোপা আমেরিকার জন্য এটা কঠিন। কিন্তু সে একেবারেই বাদ পড়ছে না। আমি কাউকেই বাতিল করে দিই না।’ মানে কোপার বলি হচ্ছেনই তেভেজ। তবে ২০১৪ বিশকাপের বাছাইপর্বে দলে ফিরতে পারেন।উত্তরসূরি বাতিস্তার সমালোচনা করে ম্যারাডোনা বলেন, একজন মানুষ ‘মাতাল কিংবা পাগল’ হলেই কেবল তেভেজকে বাদ দিতে পারে! পূর্বসূরি এবং একসময়ের সতীর্থ ম্যারাডোনার এমন তির্যক মন্তব্যে বাতিস্তা হতাশ, ‘আমি ডিয়েগোর মন্তব্যে বিস্মিত। কারণ এটা সম্মানের বিষয়। সম্মানের ঘাটতিটা আমাকে হতাশ করেছে।’তেভেজের দাবি বাদ পড়ার ইঙ্গিতের পরই তিনি নাকি বাদ পড়ার কারণ জানতে চেয়ে কোচ বাতিস্তাকে ফোন করেছিলেন। কিন্তু কোচ নাকি উত্তর দিতে ব্যর্থ হয়েছেন! বাতিস্তা অবশ্য বলছেন তিনি ফোনের কথা জানেনই না, ‘সত্যি বলতে, তেভেজ যদি ফোন করেও থাকে, আমি জানি না। আমি আগামী কয়েক দিনের মধ্যেই ওর সঙ্গে কথা বলব। তখন দেখা যাবে।’এ তো গেল একটা দিক। অন্যদিকে তেভেজের ম্যান সিটি ছাড়া নিয়ে নানা রকম খবর আসছে। দুই দিন আগে জানা গিয়েছিল তেভেজ ম্যান সিটিতেই থাকবেন। কিন্তু কাল এল উল্টো খবর। আর্জেন্টাইন রেডিওকে তেভেজ বলছেন, ‘আমি ম্যানচেস্টার সিটি ছাড়তে চাই।’ ওয়েবসাইট।