তেভেজকে চাইছেন মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসল দৌড়টা শুরু হচ্ছে। এই সময়ই যদি পাওয়া যেত তেজি ঘোড়াটা! মান-অভিমান আর অংহবোধ নিয়ে পড়ে থেকে কী লাভ। অবশেষে শান্তির একটা পতাকা উড়িয়েই দিলেন রবার্তো মানচিনি। ‘তেভেজের জন্য সিটির দরজা চিরতরে বন্ধ’—এই অবস্থান থেকে সরে এসে দলের কোচ বলছেন, ফিট থাকলে তেভেজ আবারও খেলতে পারবেন ম্যান সিটিতে। কাল সাংবাদিকদের মানচিনি বলেছেন, ‘এ মুহূর্তে কার্লোস আমাদের হাতে নেই। তবে ও ফিরে এলে ভবিষ্যতে ওকে আমরা খেলাতেও পারি। আমি আশা করব ও অনুশীলনে ফিরে আসবে, মৌসুমের শেষ তিন মাসের জন্য প্রস্তুত হবে। এখন আমার মাথায় কেবল প্রিমিয়ার লিগই ঘুরছে। তবে ও যদি ফিরে আসে আর ফিট থাকে, দলে ফেরা অবশ্যই সম্ভব।’গত ম্যাচে এভারটনের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে ৩ পয়েন্টের লিড হারিয়েছে সিটি। ম্যানইউ আর সিটির পয়েন্ট এখন সমান। দলের সেরা স্ট্রাইকার মারিও বালোতেল্লি আবার ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। সার্জিও আগুয়েরো হারিয়ে ফেলেছেন শুরুর ধারাবাহিকতা। এডিন জেকোও অনুজ্জ্বল। এই সময় গত মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতাকে সত্যিই ভীষণ প্রয়োজন সিটির। জানুয়ারির দলবদলের সময়টায় কোনো ক্লাবে তেভেজের নতুন ঠিকানা না হওয়ায় সিটিতেই ফিরে আসতে হবে তাঁকে। কিন্তু তেভেজ কি মানচিনির ডাকে সাড়া দেবেন?শিগগিরই সিটি তাঁকে অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ পাঠাবে। এরই মধ্যে প্রিমিয়ার লিগের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে তেভেজের নামও রাখা হয়েছে। কিন্তু আর্জেন্টিনায় ‘স্বেচ্ছানির্বাসনে’ যাওয়া তেভেজের ফেরার লক্ষণই নেই। সেই ইচ্ছাও যে তাঁর নেই সেটি আবারও জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘আমার একটা লক্ষ্য হলো ইতালি কিংবা স্পেনের কোনো ক্লাবে যোগ দেওয়া; কিন্তু অন্য কোনো দেশে আমি খেলব না।’ ওয়েবসাইট।