তেভেজকে ছাড়বে না ম্যানসিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানসিটি ভালো লাগছে না কার্লোস তেভেজের। জানুয়ারি মাসে অর্ধবার্ষিক দলবদলের মৌসুমেই অন্য কোথাও পাড়ি জমাতে চান আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ক্লাবকে নিজের আগ্রহের কথাও জানিয়েছিলেন, তবে দলবদলের জন্য তেভেজের করা অনুরোধ ফিরিয়ে দিয়েছে তাঁর ক্লাব ম্যানসিটি।তেভেজ চলে চাওয়ার আগ্রহ দেখানোয় দুঃখ প্রকাশ করে ম্যানসিটির ওয়েবসাইটে আজ শনিবার বলা হয়, ‘এটা আমাদের জন্য সত্যিই হতাশার খবর। কিন্তু আমরা সবকিছু বাদ দিয়ে কেবল খেলায় মনোনিবেশ করতে চাই। কার্লোসের দরজা আমাদের জন্য সব সময় খোলা রয়েছে।’ওয়েবসাইটে বলা হয়, কয়েক মাস ধরে তেভেজকে দলে নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখিয়ে আসছে। কিন্তু তাঁর সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ আরও প্রায় সাড়ে তিন বছর বাকি। ম্যানচেস্টার সিটির ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে এই ফুটবলারকে রাখা হয়েছে। তা ছাড়া ক্লাবের পলিসিতে মধ্য মৌসুমে কোনো ফুটবলারের দলবদল করার সুযোগ নেই। তাই দলবদলের অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছে। —রয়টার্স