তেভেজকে মানচিনির পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটি সমর্থকদের বলেছিলেন, তেভেজের পাশে দাঁড়ান। এবার কার্লোস তেভেজকে একটা পরামর্শ দিলেন ম্যান সিটির ইতালিয়ান কোচ। বললেন, সমর্থকদের কাছে ক্ষমা চাইতে। উদাহরণ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার রুনির ক্ষমা চাওয়ার ব্যাপারটি তুলে ধরেছেন। তেভেজ ম্যান সিটি ছেড়ে যাওয়ার জন্য যে আবেদন করেছিলেন পরে সেটা তুলেও নিয়েছেন। এতে অবশ্য সিটি সমর্থকদের অতটা আহত হওয়ার কথা নয়। মানচিনি তবু তেভেজকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘এখন কার্লোসের ভালো খেলা এবং গোল করাটাই জরুরি। হয়তো সমর্থকদের কাছে ওর ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’ ওয়েবসাইট।