তেভেজকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কোন বিপদে নিজে থেকে জড়ালেন কার্লোস তেভেজ! ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকাকে নাকি এখন ২৪ ঘণ্টা গানম্যানের প্রহরায় চলতে হচ্ছে। ওয়েবসাইটে হত্যার হুমকি পাওয়ার পর এই সতর্কতা। তেভেজের টুইটারে বেশ কজন ম্যানইউ-সমর্থক হত্যার হুমকি দিয়েছেন। একজন লিখেছেন, ‘ওর জন্য খারাপ লাগছে। ওর বাড়ির ঠিকানা সবার জানা। ও মরতে চলেছে, মরতে চলেছে, কার্লোস তেভেজ মরতে চলেছে।’সিটির শিরোপা উৎসবে অ্যালেক্স ফার্গুসনের ‘সমাধিফলক’ তুলে ধরে নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। এমনিতেই ম্যানইউ ছেড়ে সিটিতে তাঁর যাত্রাটা এখনো হজম করতে পারেনি ‘রেড ডেভিলে’র কট্টর সমর্থকদের একাংশ। এর ওপর এই কাণ্ড। অবশ্য পরিস্থিতি যাতে ঘোলাটে না হয়, এ কারণে সক্রিয় ভূমিকা নিয়েছে ম্যানইউ। তেভেজ ও সিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছিল। সেই ক্ষমা ‘মঞ্জুর’ করেছে ম্যানইউ। ওই ঘটনার পর সিটির পক্ষ থেকে ত্বরিত উদ্যোগ নেওয়ার প্রশংসাও করেছেন ম্যানইউর প্রধান নির্বাহী ডেভিড গিল। ওয়েবসাইট।