তেভেজে আস্থা মানচিনির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের কাছাকাছি থাকবেন বলে ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের করিন্থিয়ানসে যেতে চেয়েছিলেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন এই স্ট্রাইকার ইচ্ছাটা জানিয়েছিলেন প্রকাশ্যেই। কিন্তু করিন্থিয়ানসের পক্ষ থেকে আশানুরূপ প্রস্তাব না পাওয়ায় অনিচ্ছা সত্ত্বেও সিটিতেই থেকে যেতে হয় তেভেজকে। তবে ম্যান সিটির কোচ মানচিনির বিশ্বাস, তেভেজ সিটিতেই মানিয়ে নেবেন। আর্জেন্টিনার জাতীয় দলে তাঁর সতীর্থ সার্জিও আগুয়েরোকে নিয়ে এসেছে সিটি। আর্সেনাল থেকে আনা হয়েছে সামির নাসরিকেও। এই দুই তারকার আগমনই তেভেজকে ম্যানচেস্টার সিটিতে মানিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করেন মানচিনি। ওয়েবসাইট।