তেভেজের অনিশ্চিত ভবিষ্যত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার সাবেক ফুটবলার মার্টিন পালের্মোর বিদায়ী ম্যাচে কার্লোস তেভেজের খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি খেললেন না। বিরতির সময় মাঠে নেমে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। দর্শকেরা প্রিয় ফুটবলারকে উদ্দেশ করে বললেন, ‘ইংলিশদের সঙ্গে আর নয়, তেভেজ তুমি ঘরে ফিরে এস।’তেভেজ ইংলিশদের ছাড়বেন। এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু ট্রান্সফার উইন্ডো খোলার পর তাঁর ঠিকানা কোথায় হবে, তেভেজ নিজেও তা জানেন না। অথচ জানেন তাঁকে ম্যানচেস্টার সিটি ছাড়তেই হবে। ইতালীয় ক্লাব এসি মিলান, ইন্টার মিলান ও ফ্রান্সের সেন্ট জার্মেই তেভেজের প্রতি আগ্রহী। কিন্তু ম্যানচেস্টার সিটি তেভেজের ব্যাপারে যেকোনো আলোচনাতেই অনাগ্রহী।এদিকে সেই সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। গত ডিসেম্বরে কোড অব কনডাক্ট ভঙ্গের দায়ে তেভেজকে ছয় সপ্তাহের সমপরিমাণ বেতন জরিমানা করা হয়। কার্লোস তেভেজ অবশ্য এই জরিমানা থেকে মুক্তি পাওয়ার আবেদনও করে রেখেছেন। কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত ম্যানচেস্টার সিটির কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।কার্লোস তেভেজের ভাগ্য খুলবে কবে, এ ব্যাপারে সিটি ছাড়া আর বাকি সবাই অন্ধকারে ! ওয়েবসাইট।