তেভেজের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আর্জেন্টিনা দলে তিনি ব্রাত্য। বিশ্বকাপে খেলতে পারবেন বলেও মনে হচ্ছে না। ২০১১ সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি নষ্ট করেছিলেন, সেটিরই মাশুল গুনে যাচ্ছেন। কিন্তু কারণ কি শুধু এটাই? কোচ আলেসান্দ্রো সাবেলা তাঁকে পছন্দ করেন না বলে দলে ডাকছেন না—এমন অভিযোগ করেছিলেন তেভেজ নিজেই। কিন্তু বাজারে গুঞ্জন, জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গেও নাকি সস্পর্কটা তাঁর ভালো নয়। দলে ঢুকতে না পারার এটাও একটা কারণ। তেভেজ অবশ্য এটাকে উড়িয়ে দিলেন গুঞ্জন বলেই, ‘আমি জানি না এসব ফালতু কথা মানুষ কোথায় পায়। আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি—অনুশীলনে, ম্যাচে। কখনো কোনো সমস্যা হয়নি। ও চমৎকার বিনয়ী একজন মানুষ।’ এএফপি।