তেভেজের আশা ছাড়েনি ওয়েস্টহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস তেভেজকে পাওয়ার আশা ছাড়ছে না ওয়েস্টহাম। আর্জেন্টাইন তারকাকে ধারে খেলানোর একবার প্রস্তাব করেও ম্যানচেস্টার সিটির কাছে প্রত্যাখ্যাত হয়েছে। কিন্তু দমে না গিয়ে তেভেজের সাবেক ক্লাবটি প্রস্তাব করতে যাচ্ছে আবারও। ওয়েস্টহাম কোচ স্যাম অ্যালার্ডাইসের খুবই ইচ্ছে, তেভেজকে আপটন পার্কে ফিরিয়ে আনবেন।ওয়েস্টহাম বা অ্যালার্ডাইসের এই চেষ্টা সফল হলে সেটা বেশি ভালো হবে তেভেজের জন্যই। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহই বলছিল, তেভেজের সিটি ক্যারিয়ার শেষ। দুই সপ্তাহের নিষেধাজ্ঞার সঙ্গে কোচ রবার্তো মানচিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, রবার্তো কার্লোস আর কখনোই ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে পারবেন না, ‘তেভেজের সিটি ক্যারিয়ার শেষ।’ সেটা আরও স্পষ্ট হলো পরশুর ঘটনায়।পরশু সিটি লিগ ম্যাচ খেলতে গিয়েছিল ব্ল্যাকবার্নের মাঠে। উড়ে গিয়েছিল কিছুসংখ্যক সিটি সমর্থকও। কিন্তু এই সমর্থকেরা বিস্ময়ের সঙ্গে দেখতে পেল, সিটিতে তেভেজের জন্য বরাদ্দ ৩২ নম্বর জার্সিটি রিজার্ভ গোলরক্ষক কোস্টেল পানটিলিমনের গায়ে! বিস্মিত সমর্থকেরা দ্রুতই ব্যানার লিখে ফেলে ‘তেভেজ আউট’। পরে অবশ্য সিটি বলেছে এটা স্রেফ ভুল! এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড। নিষেধাজ্ঞা মাথায় নিয়ে তেভেজ ফিরে যেতে চেয়েছিলেন আর্জেন্টিনায়। কিন্তু পরশু সন্ধ্যায় বিমান থেকে সপরিবারে তাঁকে নামিয়ে আনা হয়েছে। মিউনিখের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তেভেজ আসলেই বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকার করেছিলেন কি না, সেটির তদন্তে তাঁর উপস্থিতি যে জরুরি! তদন্তে দোষী প্রমাণিত হলে তেভেজের দুই (৫০ হাজার পাউন্ড) থেকে ছয় সপ্তাহের (এক লাভ ৫০ হাজার পাউন্ড) বেতন কাটা হতে পারে কিংবা চুক্তিই হতে পারে বাতিল। এএফপি, রয়টার্স।