তেভেজের জন্য মিলানের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস তেভেজের জন্য ম্যানচেস্টার সিটির কাছে সরাসরি প্রস্তাব পাঠিয়েছে এসি মিলান। সিটির আর্জেন্টাইন তারকার সঙ্গে ইতালিয়ান ক্লাবটির যোগাযোগ অনেক আগে থেকেই। তেভেজের এজেন্ট কিয়া জোরাবখিয়ানের সঙ্গে দুই ঘণ্টা বৈঠকের পর সিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে মিলান।‘আমরা খেলোয়াড়ের সঙ্গে একমত হয়েছি এবং প্রস্তাব করে সিটির কাছে ই-মেইল করেছি’—বলেছেন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি। প্রস্তাবটা অবশ্য করা হবে এই মৌসুমের শেষ পর্যন্ত ধারে খেলানোর, তবে আগামী গ্রীষ্মে ২৭ বছর বয়সী খেলোয়াড়কে কেনার সুযোগটা রেখেই।এদিকে ম্যান সিটির কোচ রবার্তো মানচিনিও বলছেন, তেভেজ ইতালিতে যেতে পারলে তিনি খুশিই হবেন। সুতরাং তেভেজের মিলান-যাত্রার অর্ধেক কাজ তো শেষই! গ্যালিয়ানিও বলেছেন সে কথাই, ‘তেভেজ আমাদের সঙ্গে যোগ দিতে চায়, অর্ধেক কাজ তাই শেষ। এখন আমরা সিটির উত্তরের অপেক্ষা করব।’ এএফপি।