তেভেজের পক্ষে আগুয়েরো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই কৈশোর থেকে দুজন একসঙ্গে খেলেন। কার্লোস তেভেজের চরিত্র ভালো করেই জানা আছে তাঁর। আর জানা আছে বলেই সার্জিও আগুয়েরো বলছেন, ম্যানচেস্টার সিটির লিগ শিরোপার অন্যতম নির্ধারক হয়ে উঠবেন ‘কার্লিতোস’।বিদ্রোহ-ক্ষোভের পাট চুকিয়ে তেভেজ আবার সিটিতে। অনুশীলনও শুরু করেছেন। ফিট হওয়ায় দলেও জায়গা পাবেন বলে নিশ্চয়তা মিলেছে কোচ রবার্তো মানচিনির কাছ থেকে। সবচেয়ে জরুরি যেটা ছিল, সেই সতীর্থদের সমর্থনও পাচ্ছেন।এবার স্বদেশি সতীর্থ আগুয়েরো বললেন, ‘আমি ওকে দলেই চাইব। কারণ, ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও যখন ছিল না, সেই সময়ও বেশ কয়েকবার কথা হয়েছে। ও কিন্তু দারুণ পেশাদার। ও ফিরে আসায় আমি খুশি। ’ ওয়েবসাইট।