তেভেজের মিলানযাত্রা নিশ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যান সিটির সঙ্গে সম্পর্ক চুকিয়েই দিচ্ছেন কার্লোস তেভেজ। ইতালীয় জায়ান্ট এসি মিলানের হয়ে খেলাও মোটামুটি নিশ্চিত করেছেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। এসি মিলানের ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গাল্লিয়ানি ব্যাপারটি নিশ্চিতও করেছেন। স্কাইস্পোর্টসের সঙ্গে আলাপকালে গাল্লিয়ানি বলেছেন, ‘ইতিমধ্যেই তেভেজের সঙ্গে আমাদের চুক্তির ব্যাপারটি নিশ্চিত হয়েছে।’তেভেজের সঙ্গে চুক্তি হলেও তেভেজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে কিন্তু এখনো মিলান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে গাল্লিয়ানি নিশ্চিত করেছেন, তেভেজকে ম্যানচেস্টার সিটির কাছ থেকে ঋণেই পেতে যাচ্ছে মিলান।‘ম্যানচেস্টার সিটির সঙ্গে ঋণচুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে। খুব তাড়াতাড়িই তেভেজের ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছানো যাবে বলে মনে করি।’ গাল্লিয়ানির মন্তব্য। তিনি আরও জানিয়েছেন, ব্রাজিলীয় তারকা পাতোকে বিক্রি করে দেওয়ার কোনো উদ্যোগ এখনো মিলান নেয়নি।আগামী রোববার থেকে ইতালীয় সিরি এ’ মাঠে গড়াচ্ছে। প্রথম দিনই এসি মিলান মাঠে নামবে আটালান্টার বিপক্ষে। ওয়েবসাইট।